— Anower Hoshin, Founder of Reply.BD
Founder's note · প্রতিষ্ঠাতার কথা
কেন বানালাম Reply.BD? · Why I built this
৩ বছর আগের কথা। রাত ১:৪৭।
আমি bed-এ শুয়ে phone-এ একটা কাস্টমারের message-এর reply লিখছি। "Apu, dam ৮৫০ টাকা। ঢাকার ভেতরে delivery free." ৪ সেকেন্ডে কাস্টমার "Thanks, kalke nibo."
আমি বুঝে গেছিলাম — যত fast reply দিই, তত sales। কিন্তু আমি manual? একা একটা small shop, প্রতি rate-card-এর question, প্রতি delivery-এর time — সবই আমি type করি। হাত ব্যাথা করত। চোখ লাল হয়ে যেত। Wife বলত "ফোন off করো", আমি বলতাম "১টা order মিস হলে এই মাসের bill কে দেবে?"
৩টা টুল try করেছিলাম — ManyChat, Chatfuel, একটা Bangla local solution-ও। সবগুলোতে একই সমস্যা: bot keyword-based। "Dam koto?" বুঝে, কিন্তু "vai eitar last price ta bolen na ektu" বুঝে না।
তাই গত বছর কোডিং শিখে নিজেই বানালাম। GPT-কে শিখাইছি কীভাবে আমার মতো reply দিতে হয়।
এক বছর pilot চালালাম — my own shop, তারপর ৫-৬ জন seller বন্ধুর জন্য। সবাই বলেছে — "Vai, eta launch koren. Market-er onek seller use korbe."
আজ launch করছি। যদি আপনার মতো কেউ এখনো রাত ১টা-য় inbox refresh করেন — এটা আপনার জন্যই বানানো। 🤍